1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন অনৈতিক কর্মকাণ্ড নিয়ে আলোচনায় গোপালগঞ্জের ‘পিঠা গার্ডেন’ কোটালীপাড়ায় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন কোটালীপাড়ায় ৫ কিমি খাল খননের উদ্বোধন কোটালীপাড়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ গোপালগঞ্জে সাংবাদিকের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা গোপালগঞ্জ আইনজীবী সমিতির মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করে সংবাদ সম্মেলন কোটালীপাড়ায় ওলামা মাশায়েখদের সম্মানে জামায়াতের ইফতার সাংবাদিকদের সম্মানে গোপালগঞ্জে জামায়াতের ইফতার মাহফিল এমপি জিলানীর সঙ্গে কোটালীপাড়া সাংবাদিক ফোরামের মতবিনিময়

কোটালীপাড়ায় সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধে ঢাবি শিক্ষার্থীদের প্রচারাভিযান

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ৪৬৬ জন সংবাদটি পড়েছেন।

জাহিদুল ইসলাম দাড়িয়াঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি টিম সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধে প্রচারাভিযান চালিয়েছে।
আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ঢাকা ইউনিভার্সিটি অ্যালাইনাম অ্যাসোসিয়েশনের আয়োজনে কোটালীপাড়া উপজেলার মদনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে আলোচনা সভার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শারমিন আক্তার সোনিয়ার নেতৃত্বে তিন সদস্যের এই টিম তাদের প্রচারাভিযান শুরু করে।
টিমের অপর দুই সদস্য হলেন দিপা মন্ডল ও ওসমান গনি।
এরপর তারা সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন, শাহানা রশিদ বালিকা উচ্চ বিদ্যালয় ও রওশনারা মডেল একাডেমিতে সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক ও বাল্য বিবাহের উপর প্রচারাভিযান চালায়।
এ সময় সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনের সহকারি প্রধান শিক্ষক মো: মতিয়ার হোসেন, শাহানা রশিদ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি এম বাবুল হোসেন, মদনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক শরমিন জাহান মুন্নিসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

শিক্ষার্থী শারমিন আক্তার সোনিয়া বলেন, বাল্য বিবাহ আমাদের পরিবারে খরচ কমায় না, বরং খরচ বাড়ায়। যেই টাকায় মেয়ের শ^শুর বাড়ির আত্মীয় স্বজনদেরকে আপ্যায়ন করা হয় সেই টাকায় একটি মেয়ে সুন্দর ভাবে লেখাপড়া করতে পারে।
ওসমান গনি বলেন, বর্তমান সময়ে সন্ত্রাস জঙ্গীবাদ একটি মরণ ব্যাধি হয়ে দাড়িয়েছে। যা প্রতিনিয়ত সমাজ তথা দেশের সর্বত্র বিস্তার করছে। এর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। আমরা জঙ্গী ও সন্ত্রাস মুক্ত দেশ এবং বিশ^ চাই।
দিপা মন্ডল বলেন, মাদক বর্তমান সমাজের অন্যতম একটি ব্যাধি। যা আমাদের তরুন সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আমাদেরকে সুখী সমৃদ্ধ দেশ গড়তে হলে মাদক মুক্ত সমাজ গড়ে তুলতে হবে।
মদনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক শরমিন জাহান মুন্নি বলেন, ঢাকা ইউনিভার্সিটি অ্যালাইনাম অ্যাসোসিয়েশন সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধে দেশ ব্যাপী যে প্রচারাভিযান চালাচ্ছে তা সত্যিই প্রশাংসার দাবি রাখে। তাদের এই প্রচারাভিযানের মাধ্যমে কিছুটা হলেও দেশ থেকে সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক ও বাল্য বিয়ে প্রতিরোধ হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY