1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রান্তিক পোল্ট্রি খামারিদের অধিকার ও ছয় দফা দাবি নিয়ে আলোচনা গোপালগঞ্জে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ চোরাই মালামাল, নগদ টাকা এবং ইয়াবাসহ ২ আসামি গ্রেফতার ​গোপালগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের জমি দখলের অভিযোগ: দুলাল বাগচির বিরুদ্ধে এজাহার দায়ের গোপালগঞ্জ চক্ষু হাসপাতালে সেবা নিয়েছেন ১৫ লক্ষাধিক রোগী গোপালগঞ্জের সাভানা পার্কে ১৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ এবং ৬ মাসের কারাদণ্ড গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ হরিদাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ার‌ম্যান হতে চান জামিল ১২ বছর পূর্তিতে ইমাদ পরিবহনের জমকালো অনুষ্ঠান ​জে কে পলিমারের পৃষ্ঠপোষকতায় বদলে যাচ্ছে গোপালগঞ্জের ক্রীড়াঙ্গন টুঙ্গিপাড়ায় বাশুড়িয়া সেনেরচর উচ্চ বিদ্যালয়ের ভবন বেহাল: আতঙ্কে শিক্ষার্থীরা, দ্রুত সংস্কারের দাবি

গোপালগঞ্জে বাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই

  • Update Time : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ৫৬২ জন সংবাদটি পড়েছেন।

ফারদিন শেখঃ

গোপালগঞ্জে মাছ ভর্তি পিকআপ ও জি এস পরিবহনের একটিবাসের মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালক ও  মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে বাসের ৫ যাত্রী। মঙ্গলবার ভোর রাতে ঢাকা- খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর শরীফ পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দু’জনের বাড়ি গোপালগঞ্জ কোটালীপাড়া উপজেলার বিরামের কান্দি গ্রামে। নিহতরা হলেন: কোটালীপাড়া উপজেলার বিরামের কান্দি গ্রামের ফজল আলীর ছেলে শফিক (২৫) ও একই গ্রামের মৃত মোসলেম শেখের ছেলে লায়েক শেখ (৪৫)।

গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক (ওসি) মোঃ শরিফুল ইসলাম দু’জন নিহতের কথা নিশ্চিত করে বলেছেন, সাড়ে ৪টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর শরীফপাড়া এলাকায় কোটালীপাড়া থেকে ঢাকাগামী মাছ ভর্তি একটি পিক আপ এবং চট্টগ্রাম থেকে ছেড়ে আসা খুলনাগামী জিএস পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিক-আপটি দুমড়ে মুচড়ে যায় এবং বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্থ হয়। ঘটনাস্থলেই পিক-আপের দু’জন নিহত হন। খবর পেয়ে ফায়ার সর্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। আহতরা একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY