1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রান্তিক পোল্ট্রি খামারিদের অধিকার ও ছয় দফা দাবি নিয়ে আলোচনা গোপালগঞ্জে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ চোরাই মালামাল, নগদ টাকা এবং ইয়াবাসহ ২ আসামি গ্রেফতার ​গোপালগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের জমি দখলের অভিযোগ: দুলাল বাগচির বিরুদ্ধে এজাহার দায়ের গোপালগঞ্জ চক্ষু হাসপাতালে সেবা নিয়েছেন ১৫ লক্ষাধিক রোগী গোপালগঞ্জের সাভানা পার্কে ১৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ এবং ৬ মাসের কারাদণ্ড গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ হরিদাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ার‌ম্যান হতে চান জামিল ১২ বছর পূর্তিতে ইমাদ পরিবহনের জমকালো অনুষ্ঠান ​জে কে পলিমারের পৃষ্ঠপোষকতায় বদলে যাচ্ছে গোপালগঞ্জের ক্রীড়াঙ্গন টুঙ্গিপাড়ায় বাশুড়িয়া সেনেরচর উচ্চ বিদ্যালয়ের ভবন বেহাল: আতঙ্কে শিক্ষার্থীরা, দ্রুত সংস্কারের দাবি

গোপালগঞ্জে ৫ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন

  • Update Time : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ৪৮৫ জন সংবাদটি পড়েছেন।

সফিকুর রহমান লিটনঃ

গোপালগঞ্জে ৫ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

“চাকরি খুঁজবো না, চাকরি দিবো” –এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) গোপালগঞ্জের আয়োজনে মঙ্গলবার (৭ নভেম্বর) সকালে বিসিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলম।

বিসিক গোপালগঞ্জের সহকারী মহাব্যবস্থাপক মোঃ হাবিবুর রহমান রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দিন, সহকারী কমিশনার রন্টি পোদ্দার, বিসিক শিল্পনগরী কর্মকর্তা মোঃ কামরুল আলম মিয়া, প্রমোশনাল অফিসার সজল আহমেদ, প্রশিক্ষক রফিকুল ইসলাম, বিসিক শিল্প মালিক সমিতির সহ-সভাপতি ও আলফা ফার্নিচারের স্বত্বাধিকারী আলহাজ্ব মোঃ মিজানুর রহমান, মহুরুন্নেসা বিস্কুট ফ্যাক্টরির স্বত্বাধিকারী ও বিসিক শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আকবর আলী মোল্লা। ২০২৩–২৪ অর্থবছরে শিল্প উদ্যোক্তা প্রশিক্ষণ কোর্সের ২য় ব্যাচে সর্বমোট ২৫ জন প্রশিক্ষণার্থী অংশ নিয়েছেন বলে জানান আয়োজক কর্তৃপক্ষ। ক্ষুদ্র শিল্প উদ্যোক্তারা অনলাইনে আবেদনের মাধ্যমে পরবর্তী প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে পারবেন। প্রশিক্ষণ শেষে শিল্প উদ্যোক্তারা ঋণ নিয়ে সাবলম্বী হতে পারবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY