1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিককে নিয়ে স্বেচ্ছাসেবক দল নেতার ফেসবুক পোস্ট, ব্যবস্থা নেওয়ার দাবি সাংবাদিক নেতাদের নিজের বাসের চাপায় প্রাণ গেল বাসমালিকের, মহাসড়কে আরেক দুর্ঘটনায় আহত ২৫ কোটালীপাড়ায় মদ্যপানের পর দুই যুবকের মৃত্যু, শোকে স্তব্ধ দুই পরিবার গোপালগঞ্জে ছাত্রলীগ ও যুবলীগের মিছিল থেকে পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেফতার ৭ গোপালগঞ্জে পুলিশের উপর নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের হামলা গাড়ি ভাঙচুর গোপালগঞ্জ এসএম মডেলে সরকারি উচ্চ বিদ্যালয়ে ভর্তি বাণিজ্য জেলা আ.লীগ থেকে পদত্যাগ করলেন কাশিয়ানীর সাবেক উপজেলা চেয়ারম্যান জানে আলম মিয়া গোপালগঞ্জে করপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন মাওলানা ইয়ামিন গোপালগঞ্জে রঘুনাথপুর সড়কের সংস্কারকাজ বন্ধ, ধুলায় দুর্ভোগে পথচারীরা কোটালীপাড়ায় শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, বাড়তি নিরাপত্তায় মাঠে ৬৭৯ আনসার

সরকারি কলেজ স্বাধীনতা শিক্ষক পরিষদের গোপালগঞ্জ জেলা কমিটি গঠন

  • Update Time : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ৫৩০ জন সংবাদটি পড়েছেন।

জাহিদুল ইসলাম দাড়িয়াঃ
কোটালীপাড়া উপজেলার শেখ হাসিনা আদর্শ সরকারি মহাবিদ্যালয়ের সরকারী অধ্যাপক আলাউদ্দিন হাওলাদারকে সভাপতি ও সরকারি শেখ রাসেল কলেজের সহকারী অধ্যাপক সুব্রত হাজরাকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট সরকারি কলেজ স্বাধীনতা শিক্ষক পরিষদের গোপালগঞ্জ জেলা কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (০৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা শিল্পকলা একাডেমিতে বসে এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদন্যরা হলেন, সহ—সভাপতি সহকারী অধ্যাপক আলী আশরাফ, প্রভাষক আশুতোষ মন্ডল, যুগ্ম সাধাারণ সম্পাদক সহকারী অধ্যাপক মিন্টু রায়, প্রভাষক মোহাম্মদ কুদ্দুসুর রহমান, সাংগঠনিক সম্পাদক প্রভাষক বীরেন্দ্রনাথ হালদার, কোষাধ্যক্ষ প্রভাষক বুলবুল ইসলাম, সহ কোষাধক্ষ প্রভাষক ইতি বাড়ৈ, দপ্তর সম্পাদক প্রভাষক মনোজ বৈদ্য, মহিলা বিষয়ক সম্পাদক প্রভাষক শিখা গাইন, সহ মহিলা বিষয়ক সম্পাদক প্রভাষক তৃষ্ণা মজুমদার, সদস্য প্রভাষক অধীর কুমার গাইন, প্রভাষক বিকাশ চন্দ্র বিশ্বাস, প্রভাষক গৌরাঙ্গ রায়, প্রভাষক চিন্ময় অধিকারী, প্রভাষক সুকেশ হালদার, প্রভাষক নীহার মন্ডল, প্রভাষক মিতালী চৌধুরী।
কমিটির গঠনের আগে শেখ হাসিনা আদর্শ সরকারি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিলীপ ভাবুকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি কলেজ স্বাধীনতা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক সহকারী অধ্যাপক নিহার রঞ্জন বিশ্বাস। আলোচনা সভায় কোটালীপাড়া উপজেলার শেখ হাসিনা আদর্শ সরকারি মহাবিদ্যালয় ও সরকারি শেখ রাসেল কলেজের সিনিয়র শিক্ষকগণ বক্তব্য রাখেন।
আলোচনা সভা থেকে ২০১৮ সালের বিধি সংশোধন করে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ শিক্ষকদের পূর্বের বেতন ভাতা দেওয়াসহ ক্যাডারভূক্ত করার জন্য জোর দাবি জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY