1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রান্তিক পোল্ট্রি খামারিদের অধিকার ও ছয় দফা দাবি নিয়ে আলোচনা গোপালগঞ্জে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ চোরাই মালামাল, নগদ টাকা এবং ইয়াবাসহ ২ আসামি গ্রেফতার ​গোপালগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের জমি দখলের অভিযোগ: দুলাল বাগচির বিরুদ্ধে এজাহার দায়ের গোপালগঞ্জ চক্ষু হাসপাতালে সেবা নিয়েছেন ১৫ লক্ষাধিক রোগী গোপালগঞ্জের সাভানা পার্কে ১৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ এবং ৬ মাসের কারাদণ্ড গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ হরিদাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ার‌ম্যান হতে চান জামিল ১২ বছর পূর্তিতে ইমাদ পরিবহনের জমকালো অনুষ্ঠান ​জে কে পলিমারের পৃষ্ঠপোষকতায় বদলে যাচ্ছে গোপালগঞ্জের ক্রীড়াঙ্গন টুঙ্গিপাড়ায় বাশুড়িয়া সেনেরচর উচ্চ বিদ্যালয়ের ভবন বেহাল: আতঙ্কে শিক্ষার্থীরা, দ্রুত সংস্কারের দাবি

গোপালগঞ্জ এক  আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মনজুরুল হক লাবলু’র মুকসুদপুরে শো ডাউন

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ৬০৮ জন সংবাদটি পড়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সাবেক প্রথম নির্বাচিত ভিপি, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও অগ্রণী ব্যাংক লিমিটেডের পরিচালক খন্দকার মনজুরুল হক লাবলু  (১৫ নভেম্বর) বুধবার দুপুর ১২টায় ঢাকা হতে গাড়ী যোগে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কলেজ মোড় পৌঁছালে তার সমর্থিত কয়েক হাজার নেতাকর্মী কয়েকশো মটর সাইকেল, ইজিবাইক ও পিকআপ গাড়ী নিয়ে তাকে স্বাগত জানান, তার সমর্থনে মিছিল করে। এরপর তিনি মুকসুদপুর উপজেলা সদর সহ বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করেছেন।

এসময় তার সাথে ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কাবির মিয়া, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও দিগনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম সাগর মোল্লা, ভাবড়াসুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তৈয়বুর রহমান ফাকের, ননীক্ষীর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ মুজিবুর রহমান ও জলিরপাড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দীপক বাড়ৈ প্রমূখ।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ – এক আসন তথা মুকসুদপুর ও কাশিয়ানী এলাকা হতে আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য খন্দকার মনজুরুল হক লাবলু বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পাওয়ার লক্ষে ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY