1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীিপাড়ায় সাংবাদিককে নিয়ে স্বেচ্ছাসেবক দল নেতার ফেসবুক পোস্ট, ব্যবস্থা নেওয়ার দাবি সাংবাদিক নেতাদের সাংবাদিককে নিয়ে স্বেচ্ছাসেবক দল নেতার ফেসবুক পোস্ট, ব্যবস্থা নেওয়ার দাবি সাংবাদিক নেতাদের নিজের বাসের চাপায় প্রাণ গেল বাসমালিকের, মহাসড়কে আরেক দুর্ঘটনায় আহত ২৫ কোটালীপাড়ায় মদ্যপানের পর দুই যুবকের মৃত্যু, শোকে স্তব্ধ দুই পরিবার গোপালগঞ্জে ছাত্রলীগ ও যুবলীগের মিছিল থেকে পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেফতার ৭ গোপালগঞ্জে পুলিশের উপর নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের হামলা গাড়ি ভাঙচুর গোপালগঞ্জ এসএম মডেলে সরকারি উচ্চ বিদ্যালয়ে ভর্তি বাণিজ্য জেলা আ.লীগ থেকে পদত্যাগ করলেন কাশিয়ানীর সাবেক উপজেলা চেয়ারম্যান জানে আলম মিয়া গোপালগঞ্জে করপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন মাওলানা ইয়ামিন গোপালগঞ্জে রঘুনাথপুর সড়কের সংস্কারকাজ বন্ধ, ধুলায় দুর্ভোগে পথচারীরা

গোপালগঞ্জের নারকেলবাড়ি উচ্চ বিদ্যালয় সম্পর্কে অপপ্রচার প্রচারণার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

  • Update Time : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ৫৫২ জন সংবাদটি পড়েছেন।

হেমন্ত বিশ্বাস:
গোপালগঞ্জ সদর উপজেলার ঐতিহ্যবাহি নিজড়া নারিকেলবাড়ি উচ্চ বিদ্যালয় সম্পর্কে অপপ্রচার প্রচারণার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ম্যানেজিং কমিটি, শিক্ষক শিক্ষার্থী ও অভিবাবকরা।
আজ শুক্রবার (২৪ নভেম্বর) সকালে বিদ্যালয়ের সভা কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ফরহাদ শেখ।
এসময়ে তিনি বলেন, বেশ কিছুদিন ধরে বিদ্যালয়ের চলমান উন্নয়নে ঈর্ষন্বিত হয়ে স্থানীয় একটি স্বার্থন্বেষী মহল বিদ্যালয়ের সুনাম বিনষ্ট করতে নানা রকম অপপ্রচার চালিয়ে আসছে। কয়েক মাস আগে বিদ্যালয়ে চতুর্থ শ্রেনীর কর্মচারি নিয়োগ হয়। সকল নিয়ম মেনে মেধার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হলেও ওই মহলটি উদ্দেশ্যমূলক বিষয়টি প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালায়। এছাড়া আমি নিজের অর্থায়নে বিদ্যালয়ের মাঠে মাটি ভরাট করাই। এনিয়েও ওই মহলটি নেতিবাচক প্রচার প্রচারণা চালায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কুমার ভৌমিক বলেন, গোপালগঞ্জ সদরের প্রত্যন্ত অঞ্চলে ঐতিহ্যবাহি এ বিদ্যালয়টি অবস্থিত। এলাকার অধিকাংশ মানুষ কৃষিজীবি ও নি¤œ আয়ের। অনেক শিক্ষার্থী দারিদ্রতার কারনে অনেক নিয়মিত বিদ্যালয়ের বেতন পরিশোধ করতে পারে না। ফলে বিদ্যালয় ম্যানেজিং কমিটি ওই শিক্ষার্থীদের বেতন মওকুফসহ ঝরে পড়া রোধে অন্যান্য সহযোগিতা প্রদান অব্যাহত রেখেছে। অথচ স্বার্থান্বেষী মহলটি বিদ্যালয়ের সুনাম এবং ম্যানেজিং কমিটি ও শিক্ষকদের ভাবমূর্তি বিনষ্টে ষড়যন্ত্র করছে। আমি এর নিন্দা ও প্রতিবাদ করছি।
সংবাদ সম্মেলনে ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক, শিক্ষকরা ও এলাকার গন্যমাণ্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY