1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রান্তিক পোল্ট্রি খামারিদের অধিকার ও ছয় দফা দাবি নিয়ে আলোচনা গোপালগঞ্জে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ চোরাই মালামাল, নগদ টাকা এবং ইয়াবাসহ ২ আসামি গ্রেফতার ​গোপালগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের জমি দখলের অভিযোগ: দুলাল বাগচির বিরুদ্ধে এজাহার দায়ের গোপালগঞ্জ চক্ষু হাসপাতালে সেবা নিয়েছেন ১৫ লক্ষাধিক রোগী গোপালগঞ্জের সাভানা পার্কে ১৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ এবং ৬ মাসের কারাদণ্ড গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ হরিদাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ার‌ম্যান হতে চান জামিল ১২ বছর পূর্তিতে ইমাদ পরিবহনের জমকালো অনুষ্ঠান ​জে কে পলিমারের পৃষ্ঠপোষকতায় বদলে যাচ্ছে গোপালগঞ্জের ক্রীড়াঙ্গন টুঙ্গিপাড়ায় বাশুড়িয়া সেনেরচর উচ্চ বিদ্যালয়ের ভবন বেহাল: আতঙ্কে শিক্ষার্থীরা, দ্রুত সংস্কারের দাবি

গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী আমিনুল হাসান শাহিনের মনোনয়ন ফরম জমা

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ৫২০ জন সংবাদটি পড়েছেন।

হেমন্ত বিশ্বাসঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ সদর ও কাশিয়ানি উপজেলার আংশিক নিয়ে গঠিত গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী আমিনুল হাসান শাহিন মনোনয়ন ফরম জমা দেন।
আজ বৃহস্পিতিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় গোপালগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের কাছে তিনি মনোনয়ন ফরম জমা দেন। আমিনুল হাসান শাহিন গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম মহম্মদ হোসেনের ছেলে এবং বহুল প্রচারিত বাংলাদেশ প্রতিদিন পত্রিকার গোপালগঞ্জ প্রতিনিধি হিসাবে কর্মরত রয়েছেন।
স্বতন্ত্র প্রার্থী হয়ে গোপালগঞ্জ-২ আসনের জনপ্রিয় নেতা আমিনুল হাসান শাহিন বলেন, মানুষের ভালোবাসায় বিপুল ভোটের মধ্য দিয়ে বিজয়ী হয়ে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই আসনটি উপহার দিতে পারব। মহান আল্লাহ সহায় থাকলে অবশ্যই সাধারণ মানুষের ভালোবাসায় আমি বিপুল ভোটের মধ্য দিয়ে বিজয়ী হতে পারবো এবং গোপালগঞ্জ-২ আসনের সর্বসাধারণ আমার কষ্টের প্রতিদান দিবে।
আমিনুল হাসান শাহিনের কর্মী-সমর্থকরা মনে করেন, গোপালগঞ্জ-২ আসনের নির্বাচনি এলাকায় মানুষের সুখে-দুঃখে সবসময় পাশে পেয়েছে শাহিনকে। বিশেষ করে করোনা মহামারি’সহ নানা দুর্যোগে সাধারণ জণগনের পাশে ছিলেন তিনি। তাদের মূল্যবান ভোট দিয়ে শাহিনকে বিপুল ভোটে বিজয়ী করে শেখ হাসিনাকে উপহার দিতে পারবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY