1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রান্তিক পোল্ট্রি খামারিদের অধিকার ও ছয় দফা দাবি নিয়ে আলোচনা গোপালগঞ্জে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ চোরাই মালামাল, নগদ টাকা এবং ইয়াবাসহ ২ আসামি গ্রেফতার ​গোপালগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের জমি দখলের অভিযোগ: দুলাল বাগচির বিরুদ্ধে এজাহার দায়ের গোপালগঞ্জ চক্ষু হাসপাতালে সেবা নিয়েছেন ১৫ লক্ষাধিক রোগী গোপালগঞ্জের সাভানা পার্কে ১৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ এবং ৬ মাসের কারাদণ্ড গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ হরিদাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ার‌ম্যান হতে চান জামিল ১২ বছর পূর্তিতে ইমাদ পরিবহনের জমকালো অনুষ্ঠান ​জে কে পলিমারের পৃষ্ঠপোষকতায় বদলে যাচ্ছে গোপালগঞ্জের ক্রীড়াঙ্গন টুঙ্গিপাড়ায় বাশুড়িয়া সেনেরচর উচ্চ বিদ্যালয়ের ভবন বেহাল: আতঙ্কে শিক্ষার্থীরা, দ্রুত সংস্কারের দাবি

গোপালগঞ্জে বড় ভাইকে কুপিয়ে আহত করেছে ছোট ভাই

  • Update Time : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ৪৯৪ জন সংবাদটি পড়েছেন।

ফারদিন শেখঃ
গোপালগঞ্জে বিদেশ যাওয়া বাবদ ধারের টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে বড় ভাইকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে আপন  ছোট ভাই । ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জ সদর উপজেলার সুলতানশাহী গ্রামে ।
সুলতানশাহী গ্রামের মোঃ আবুতালেব শেখের ছেলে আহত নুর হোসেন শেখ বলেন, আমি দির্ঘদিন ধরে চট্টগ্রামে গাড়ী চালিয়ে আমার সংসার চালিয়ে আসছি । আমার  আপন ছোট ভাই আজিজ শেখকে ইটালী যাওয়ার জন্য   ৭/৮ মাস আগে আমার কাছ থেকে  ১০ লাখ টাকা ধার নেয় ।

গত ২৪ নভেম্বর আমি চট্টগ্রাম থেকে বাড়িতে এসে দেখি সে বিদেশ না গিয়ে মাদক ব্যবসা করছে । ছোট ভাই আজিজ শেখ ইটালী না যাওয়ায়, টাকা ফেরত চাইলে সে তাল বাহানা করতে থাকে । গত  সোমবার রাতে টাকা দেওয়ার কথা বলে বাড়ীর বাহিরে নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে আমাকে কুপিয়ে  রক্তাক্ত জখম  করে । পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে  গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে । বর্তমানে আমি আশংকাজনক অবস্থায় আছি ।  এ বিষয়ে পিতা আবুতালেব জানান,আমার ছেলেদের মধ্যে টাকা নিয়ে মারামারি হয়েছে আমি বিষটি মিটিয়ে দেওয়ার জন্য চেষ্ট করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY