1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রান্তিক পোল্ট্রি খামারিদের অধিকার ও ছয় দফা দাবি নিয়ে আলোচনা গোপালগঞ্জে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ চোরাই মালামাল, নগদ টাকা এবং ইয়াবাসহ ২ আসামি গ্রেফতার ​গোপালগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের জমি দখলের অভিযোগ: দুলাল বাগচির বিরুদ্ধে এজাহার দায়ের গোপালগঞ্জ চক্ষু হাসপাতালে সেবা নিয়েছেন ১৫ লক্ষাধিক রোগী গোপালগঞ্জের সাভানা পার্কে ১৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ এবং ৬ মাসের কারাদণ্ড গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ হরিদাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ার‌ম্যান হতে চান জামিল ১২ বছর পূর্তিতে ইমাদ পরিবহনের জমকালো অনুষ্ঠান ​জে কে পলিমারের পৃষ্ঠপোষকতায় বদলে যাচ্ছে গোপালগঞ্জের ক্রীড়াঙ্গন টুঙ্গিপাড়ায় বাশুড়িয়া সেনেরচর উচ্চ বিদ্যালয়ের ভবন বেহাল: আতঙ্কে শিক্ষার্থীরা, দ্রুত সংস্কারের দাবি

গোপালগঞ্জে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ অভিযান শুরু

  • Update Time : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ৪৭৩ জন সংবাদটি পড়েছেন।

মোঃ সেলিম রেজাঃ
গোপালগঞ্জে আনুষ্ঠানিক ভাবে শুরু হলো সরকারের অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ অভিযান ২০২৩—২৪ । আজ   শুক্রবার (০১ ডিসেম্বর) বেলা তিনটায় সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া গ্রামের ভূইয়াপাড়ায় “কৃষকের আঙ্গিনায় ধান সংগ্রহ” এ কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) শেখ জোবায়ের আহমেদ ।
সদর উপজেলা প্রশাসনের আয়োজনে, খাদ্য ও কৃষি বিভাগের ব্যবস্থাপনায় প্রথম দিনে সদর এলএসডিতে তিন মেট্রিক টন ধান ক্রয় করা হয়েছে । এর মধ্যদিয়ে জেলায় কৃষকের কাছ থেকে সরকার নির্ধারিত মূল্যে ধান সংগ্রহ অভিযান শুরু হলো । গোপালগঞ্জ সদর এলএসডিতে ৩০ টাকা কেজিতে ১০৯ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা দেয়া হয়েছে।


সদর উপজেলা নির্বাহী অফিসার মহসিন উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক বিধান রায়, জেলা খাদ্য নিয়ন্ত্রক সুপ্রকাশ চাকমা, চন্দ্রদিঘলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ হাদিউজ্জামান মোল্লা জাবেদ,সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুর রউফ, সদর ওসিএলএসডি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) প্রবীর কুমার কীত্তর্নীয়া,কারিগরী খাদ্য পরিদর্শক (টিআই) বেবী বিশ্বাস প্রমূখ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদ বলেন, কৃষকরা যাতে সহজে ধান প্রস্তুত করতে পারে ও নির্বিঘ্নে ধান বিক্রয় করতে পারে সে বিষয়ে সহযোগিতা করার জন্য খাদ্য নিয়ন্ত্রক ও কৃষি অধিদপ্তরকে অনুরোধ করেন ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY