1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীিপাড়ায় সাংবাদিককে নিয়ে স্বেচ্ছাসেবক দল নেতার ফেসবুক পোস্ট, ব্যবস্থা নেওয়ার দাবি সাংবাদিক নেতাদের সাংবাদিককে নিয়ে স্বেচ্ছাসেবক দল নেতার ফেসবুক পোস্ট, ব্যবস্থা নেওয়ার দাবি সাংবাদিক নেতাদের নিজের বাসের চাপায় প্রাণ গেল বাসমালিকের, মহাসড়কে আরেক দুর্ঘটনায় আহত ২৫ কোটালীপাড়ায় মদ্যপানের পর দুই যুবকের মৃত্যু, শোকে স্তব্ধ দুই পরিবার গোপালগঞ্জে ছাত্রলীগ ও যুবলীগের মিছিল থেকে পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেফতার ৭ গোপালগঞ্জে পুলিশের উপর নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের হামলা গাড়ি ভাঙচুর গোপালগঞ্জ এসএম মডেলে সরকারি উচ্চ বিদ্যালয়ে ভর্তি বাণিজ্য জেলা আ.লীগ থেকে পদত্যাগ করলেন কাশিয়ানীর সাবেক উপজেলা চেয়ারম্যান জানে আলম মিয়া গোপালগঞ্জে করপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন মাওলানা ইয়ামিন গোপালগঞ্জে রঘুনাথপুর সড়কের সংস্কারকাজ বন্ধ, ধুলায় দুর্ভোগে পথচারীরা

গোপালগঞ্জ জেলা প্রশাসকের নিকট শীতার্তদের জন্য এবছরও কম্বল দিয়েছে ‘আশা’

  • Update Time : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ৫২২ জন সংবাদটি পড়েছেন।

শফিকুর রহমান লিটনঃ

সামাজিক দায়বদ্ধতা থেকে প্রতিবছরের ন্যায় এবারও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের লক্ষ্যে গোপালগঞ্জ জেলা প্রশাসনের ত্রাণভান্ডারে ৪০০ পিছ শীতবস্ত্র (কম্বল) দিয়েছেন দেশের স্বনামধন্য বেসরকারি এনজিও প্রতিষ্ঠান আশা।

আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল ১০ টায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলমের পক্ষে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) আজহারুল ইসলামের নিকট আনুষ্ঠানিকভাবে এ শীতবস্ত্র (কম্বল) হস্তান্তর করেন আশা’র পক্ষে কেন্দ্রীয় বাস্তবায়নকারী টিম-এ (প্রোগ্রাম) সহকারী পরিচালক মোঃ এনামুল হক।

এসময় গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদ, সহকারী কমিশনার বাবলী শবনম, আশা গোপালগঞ্জ জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার সমীর রঞ্জন হাওলাদার, সিনিয়র রিজিওনাল ম্যানেজার (সদর অঞ্চল) মোঃ মুজিবুর রহমান, সদর-১ এর সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মোঃ রফিকুল ইসলাম, সদর-০২ এর সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার দিলীপ কুমার বিশ্বাস, গোপালগঞ্জ জেলার এসই মোঃ মুস্তাক মিয়া, সদর ০১ ব্রাঞ্চের এস.এবিএম মনোজ বিশ্বাস সহ আশা’র অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY