1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীিপাড়ায় সাংবাদিককে নিয়ে স্বেচ্ছাসেবক দল নেতার ফেসবুক পোস্ট, ব্যবস্থা নেওয়ার দাবি সাংবাদিক নেতাদের সাংবাদিককে নিয়ে স্বেচ্ছাসেবক দল নেতার ফেসবুক পোস্ট, ব্যবস্থা নেওয়ার দাবি সাংবাদিক নেতাদের নিজের বাসের চাপায় প্রাণ গেল বাসমালিকের, মহাসড়কে আরেক দুর্ঘটনায় আহত ২৫ কোটালীপাড়ায় মদ্যপানের পর দুই যুবকের মৃত্যু, শোকে স্তব্ধ দুই পরিবার গোপালগঞ্জে ছাত্রলীগ ও যুবলীগের মিছিল থেকে পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেফতার ৭ গোপালগঞ্জে পুলিশের উপর নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের হামলা গাড়ি ভাঙচুর গোপালগঞ্জ এসএম মডেলে সরকারি উচ্চ বিদ্যালয়ে ভর্তি বাণিজ্য জেলা আ.লীগ থেকে পদত্যাগ করলেন কাশিয়ানীর সাবেক উপজেলা চেয়ারম্যান জানে আলম মিয়া গোপালগঞ্জে করপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন মাওলানা ইয়ামিন গোপালগঞ্জে রঘুনাথপুর সড়কের সংস্কারকাজ বন্ধ, ধুলায় দুর্ভোগে পথচারীরা

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পিরোজপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থীর শ্রদ্ধা 

  • Update Time : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ৫৮৩ জন সংবাদটি পড়েছেন।
শফিকুর রহমান  লিটনঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন পিরোজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য ও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর ১ আসনের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা  আলহাজ্ব এ কে এম এ আউয়াল।
আজ (৯ ডিসেম্বর) বেলা ১১ টায়  বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন তিনি । এরপর ৭৫ এর ১৫ আগষ্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন তিনি ।
এ সময় সেখানে পিরোজপুর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এডভোকেট মোঃ আলাউদ্দিন,সহ সভাপতি এডভোকেট মোঃ মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হোসেন গাজী, সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ ফিরোজ,দপ্তর সম্পাদক সুখ রঞ্জন দেওরী,নাজিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোশারফ হোসেন খান,সাধারণ সম্পাদক আশুতোষ বেপারি,ব্যারিস্টার আবদুর রহমান,তারেক ইফ্তেখার ইমন সহ পিরোজপুর জেলা ও উপজেলা আওয়ামী লীগের  বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
এরপর পিরোজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম এ আউয়াল বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত ব‌ইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY