1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় বিষয়ে গোপালগঞ্জে আলোচনা সভা টুঙ্গিপাড়ায় ১০০ বন্যার্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ গোপালগঞ্জে শ্বশুরবাড়ি থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার, স্ত্রী ও শ্বশুর পুলিশ হেফাজতে সোশ্যাল মিডিয়ায় সিকদার শহিদুল ইসলাম লেলিনের বিরুদ্ধে অপপ্রচার: তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধ মূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত  আইনজীবীকে হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন সংগঠনকে ঢেলে সাজিয়ে বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে: এস এম জিলানী কোটালীপাড়া উপজেলা যুবদলের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দুই মোটর সাইকেলের সংঘর্ষ, শ্যালক-দুলাভাইসহ প্রাণ গেলো তিনজনের নারী শিক্ষানবিশ আইনজীবীর ওপর হামলার অভিযোগ, বিচারকের অপসারণ দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ

গোপালগঞ্জে বর্ণিল আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৩ উদযাপিত

  • Update Time : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ৫৪৩ জন সংবাদটি পড়েছেন।
মিজানুর রহমান মানিক:
গোপালগঞ্জে “উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” প্রতিপাদ্যকে ধারণ করে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৩ উদযাপিত হয়েছে।।
শনিবার দিবসের শুরুতে জেলা প্রশাসকের কার্যালয়ের সুশাসন চত্বরে জাতীয় সংগীত পরিবেশন ও বেলুন – ফেষ্টুন ওড়ানোর মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।
এরপর সুশাসন চত্বরের সামনে বঙ্গবন্ধু সড়কে অনুষ্ঠিত হয় মানববন্ধন।  মানববন্ধনে জেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা / কর্মচারী, বিএনসিসি, স্কাউটস, গার্লস গাইড, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবকবৃন্দ স্ব স্ব ব্যানার, ব্যান্ডপার্টি সমেত অংশগ্রহণ করেন।
মানববন্ধনের পরে জেলার বিভিন্ন দপ্তরের প্রধানদের সমন্বয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে দুর্নীতিবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুর্নীতি দমন কমিশন, গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট কাজী মাহবুবুল আলম এবং বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুল কবির, শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর সেখ বেনজীর আহমেদ ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মেজর সরদার নুরুল ইসলাম, বিটিএফও (অব:) উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান মানিক।
বক্তার বলেন, যথাযথ গুরুত্বের সাথে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৩ সারাবিশ্বে উদযাপিত হচ্ছে। দুর্নীতি দমনে শুধু আইন প্রয়োগই নয়, প্রতিরোধ কার্যক্রমও জরুরি। সারাবিশ্ব আজ দুর্নীতির বিরূদ্ধে ঐক্যবদ্ধ।
বক্তারা আরো বলেন, দুর্নীতি দমন ও প্রতিরোধ যুদ্ধে সরকার ও জনগনের সমন্বিত পদক্ষেপ,  এটা একটা টিমওয়ার্ক। প্রয়োজন সামাজিক আন্দোলন। মানুষকে নীতি – নৈতিকতার জীবনে অভ্যস্ত হওয়া এখন সময়ের দাবি, লোভহীন জীবন পরিচালনার মানসিকতা তৈরি করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY