1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় বিষয়ে গোপালগঞ্জে আলোচনা সভা টুঙ্গিপাড়ায় ১০০ বন্যার্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ গোপালগঞ্জে শ্বশুরবাড়ি থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার, স্ত্রী ও শ্বশুর পুলিশ হেফাজতে সোশ্যাল মিডিয়ায় সিকদার শহিদুল ইসলাম লেলিনের বিরুদ্ধে অপপ্রচার: তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধ মূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত  আইনজীবীকে হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন সংগঠনকে ঢেলে সাজিয়ে বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে: এস এম জিলানী কোটালীপাড়া উপজেলা যুবদলের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দুই মোটর সাইকেলের সংঘর্ষ, শ্যালক-দুলাভাইসহ প্রাণ গেলো তিনজনের নারী শিক্ষানবিশ আইনজীবীর ওপর হামলার অভিযোগ, বিচারকের অপসারণ দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ

গোপালগঞ্জে ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আলোচনা সভা

  • Update Time : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ৪৯২ জন সংবাদটি পড়েছেন।

হেমন্ত বিশ্বাসঃ
গোপালগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন ২০২৩ উপলক্ষে সাংবাদিকদের সমন্বয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আগামিকাল সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানান গোপালগঞ্জ সিভিল সার্জন।
আজ সোমবার (১২ ডিসেম্বর) বেলা ১১টায় সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষ জয়ধ্বনিতে এ সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জ সিভিল সার্জন ডা: মোহাম্মদ জিল্লুর রহমান ।


এ বছর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে জেলায় ৬ থেকে ১১ মাস বয়সের ২৫ হাজার ৭০৭ জন ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সের ১ লাখ ৬০ হাজার ৪২৫ জন শিশুকে অর্থাৎ মোট ১ লাখ ৮৬ হাজার ১৩২ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খায়ানো হবে। এর মধ্যে সদর উপজেলায় ৪২ হাজার ৬৮৭ জন, কাশিয়ানীতে ৩৭ হাজার ৬০ জন , কোটালীপাড়ায় ৩০ হাজার ১৮৩ জন, মুকসুদপুরে ৪৬ হাজার ৯৩০ জন, টুঙ্গিপাড়ায় ১৫ হাজার ৯৭৯ জন ও গোপালগঞ্জ পৌরসভায় ১০ হাজার ২৯৩ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়নো হবে।
জেলায় ৭টি স্থায়ী কেন্দ্র ও ১ হাজার ৭০৯টি অস্থায়ী কেন্দ্রসহ মোট ১ হাজার ৭১৬ টি কেন্দ্রে এসব ক্যাপসুল খাওয়ানো হবে।
এ আলোচনা সভায় মেডিকেল অফিসার ডা: সাকিবুল রহমানের সঞ্চলনায় মেডিকেল অফিসার দিবাকর বিশ্বাস, মেডিকেল অফিসার সাদ মোহাম্মদ জয়, জেলা ইপিআই সুপারেনটেডেন্ট দিপক রঞ্জন সরকারসহ জেলার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY