1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় বিষয়ে গোপালগঞ্জে আলোচনা সভা টুঙ্গিপাড়ায় ১০০ বন্যার্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ গোপালগঞ্জে শ্বশুরবাড়ি থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার, স্ত্রী ও শ্বশুর পুলিশ হেফাজতে সোশ্যাল মিডিয়ায় সিকদার শহিদুল ইসলাম লেলিনের বিরুদ্ধে অপপ্রচার: তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধ মূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত  আইনজীবীকে হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন সংগঠনকে ঢেলে সাজিয়ে বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে: এস এম জিলানী কোটালীপাড়া উপজেলা যুবদলের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দুই মোটর সাইকেলের সংঘর্ষ, শ্যালক-দুলাভাইসহ প্রাণ গেলো তিনজনের নারী শিক্ষানবিশ আইনজীবীর ওপর হামলার অভিযোগ, বিচারকের অপসারণ দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ

গোপালগঞ্জ ২ আসনে প্রার্থীর পক্ষে আ’লীগের প্রচার প্রচারণার প্রস্তুতি সভা

  • Update Time : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ৫৪৯ জন সংবাদটি পড়েছেন।

হেমন্ত বিশ্বাসঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ ২ আসনের প্রার্থী বারবার নির্বাচিত সংসদ সদস্য ড. শেখ ফজলুল করিম সেলিমের পক্ষে নির্বাচনী প্রচার প্রচারণার প্রস্তুতিমূলক সভা করেছে গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগ।
আজ সোমবার (১৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী লিয়াকত আলী লেকু’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু সিদ্দিক সিকদারের সঞ্চালনায় প্রধান অথিতি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি মাহাবুব আলী খান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জিএম সাহাবউদ্দিন আজম, সহ-সভাপতি নুর মোহাম্মদ দুলু, রনজিৎ কুমার বাড়ৈ গামা, শেখ মো: ইউসুফ আলী, ধর্ম বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন খান’সহ জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ।

পরে সদর উপজেলার আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উপজেলার ২১টি ইউনিয়নের দলীয় প্রতিনিধিদের কাছে প্রচার প্রচারণার জন্য পোস্টার’সহ বিভিন্ন উপকরন তুলে দেন।
এ সভায় বক্তারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচণে বিপুল ভোটারদের কেন্দ্রে উপস্থিত করে সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন সফল করার জন্য ইউনিয়ন পর্যায়ে নেতৃবৃন্দের প্রতি আহব্বান জানান। গোপালগঞ্জ ২ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য ড. শেখ ফজলুল করিম সেলিমকে নৌকা প্রতিকে ৯০ভাগ ভোট নিশ্চিত করে প্রচার প্রচারণা চালিয়ে যাওয়ার দিক নির্দেশনাও দেন জেলা ও উপজেলা নেতৃবৃন্দরা।
এর আগে গোপালগঞ্জ জেলা নির্বাচন রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে গোপালগঞ্জ ১ আসনের প্রার্থী মো: ফারুক খান, গোপালগঞ্জ ২ আসনে ড. শেখ ফজলুল করিম সেলিম ও গোপালগঞ্জ ৩ আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে দলীয় প্রতিক নৌকা গ্রহন করেন জেলা আওয়ামীলীগের সভাপতি মাহবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম সাহাবউদ্দিন আজম’সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY