1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিককে নিয়ে স্বেচ্ছাসেবক দল নেতার ফেসবুক পোস্ট, ব্যবস্থা নেওয়ার দাবি সাংবাদিক নেতাদের নিজের বাসের চাপায় প্রাণ গেল বাসমালিকের, মহাসড়কে আরেক দুর্ঘটনায় আহত ২৫ কোটালীপাড়ায় মদ্যপানের পর দুই যুবকের মৃত্যু, শোকে স্তব্ধ দুই পরিবার গোপালগঞ্জে ছাত্রলীগ ও যুবলীগের মিছিল থেকে পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেফতার ৭ গোপালগঞ্জে পুলিশের উপর নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের হামলা গাড়ি ভাঙচুর গোপালগঞ্জ এসএম মডেলে সরকারি উচ্চ বিদ্যালয়ে ভর্তি বাণিজ্য জেলা আ.লীগ থেকে পদত্যাগ করলেন কাশিয়ানীর সাবেক উপজেলা চেয়ারম্যান জানে আলম মিয়া গোপালগঞ্জে করপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন মাওলানা ইয়ামিন গোপালগঞ্জে রঘুনাথপুর সড়কের সংস্কারকাজ বন্ধ, ধুলায় দুর্ভোগে পথচারীরা কোটালীপাড়ায় শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, বাড়তি নিরাপত্তায় মাঠে ৬৭৯ আনসার

গোপালগঞ্জে মোটর শ্রমিক নেতা হত্যা মামলার স্বাক্ষীকে হত্যা

  • Update Time : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ৮৯৫ জন সংবাদটি পড়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি :

গোপালগঞ্জের মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান বাসু হত্যা মামলার স্বাক্ষী মোটর পার্টস ব্যবসায়ী মিন্টু মিনা ওরফে কোটন মিনাকে (৪৮) কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রবিবার (১৬ তারিখ) সকালে ঢাকা–খুলনা মহাসড়কের ফরিককান্দি এলাকা থেকে কোটনের রক্তাক্ত লাশ উদ্ধার করে গোপালগঞ্জ সদর থানা পুলিশ।

আগামী ২৪ জানুয়ারী চাঞ্চল্যকর বাসু হত্যা মমলায় কোটনের স্বাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিলো বলে জানা গেছে। স্থানীয়রা ধারণা করছেন এই স্বাক্ষ্য প্রদানকে  নিয়েই কে বা কারা তাকে হত্যা করেছে।

হত্যাকান্ডের শিকার কোটন মিনা গোপালগঞ্জ শহরের ফকিরকন্দি এলাকার আক্তার মিনার ছেলে। কোটন শহরের কুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডের মিনা মটর্সের মালিক।

গোপালগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) শীতল চন্দ্র পাল জানান, গতকাল শনিবার রাত ১০ টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে যান। ঘরে প্রবেশের আগেই ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। রাত ১২ টার দিকে তার মোবাইল ফোনটি বন্ধ পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। রোববার সকাল সাড়ে ৮ টার দিকে বাড়ির অদূরে ঢাকা–খুলনা মহাসড়কের পাশে স্থানীয়রা লাশ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

লাশের বাম পাঁজরে কোপের চিহ্ন ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়াও  লাশের মুখ মাফলার দিয়ে বাঁধা ছিলো বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

 

 

       

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY