1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রান্তিক পোল্ট্রি খামারিদের অধিকার ও ছয় দফা দাবি নিয়ে আলোচনা গোপালগঞ্জে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ চোরাই মালামাল, নগদ টাকা এবং ইয়াবাসহ ২ আসামি গ্রেফতার ​গোপালগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের জমি দখলের অভিযোগ: দুলাল বাগচির বিরুদ্ধে এজাহার দায়ের গোপালগঞ্জ চক্ষু হাসপাতালে সেবা নিয়েছেন ১৫ লক্ষাধিক রোগী গোপালগঞ্জের সাভানা পার্কে ১৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ এবং ৬ মাসের কারাদণ্ড গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ হরিদাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ার‌ম্যান হতে চান জামিল ১২ বছর পূর্তিতে ইমাদ পরিবহনের জমকালো অনুষ্ঠান ​জে কে পলিমারের পৃষ্ঠপোষকতায় বদলে যাচ্ছে গোপালগঞ্জের ক্রীড়াঙ্গন টুঙ্গিপাড়ায় বাশুড়িয়া সেনেরচর উচ্চ বিদ্যালয়ের ভবন বেহাল: আতঙ্কে শিক্ষার্থীরা, দ্রুত সংস্কারের দাবি

টুঙ্গিপাড়ায় একাধিক মামলার আসামি গ্রেফতার 

  • Update Time : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ৫৪৬ জন সংবাদটি পড়েছেন।
টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
মাদক, চাঁদাবাজি ও ছিনতাইসহ মোট ১৩ টি মামলার আসামি তাহিন শেখ (২৬)-কে গ্রেপ্তার করেছে টুঙ্গিপাড়া থানা পুলিশ।
শুক্রবার (২৫ অক্টোবর) রাত ৮:৩০ মিনিটে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) খোরশেদ আলমের নির্দেশে ও এসআই সাজিদুল ইসলাম সোহাগ এর নেতৃত্বে টুঙ্গীপাড়া থানার একটি চৌকস টিম আলোচিত আসামি তাহিন শেখ কে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার জয়ডিহি বাজার থেকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার তাহিন শেখ টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামের মোতালেব শেখের ছেলে। শনিবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এতথ্য নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, তাহিন শেখ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, ছিনতাই ও চাঁদাবাজি সহ নানা অপকর্ম চালিয়ে আসছে । এসব বিষয়ে তার বিরুদ্ধে টুঙ্গিপাড়া থানায় ১৩টি মামলা হয়েছে। এরমধ্যে তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
তিনি আরও বলেন, শুক্রবার রাতে বাগেরহাটের মোল্লাহাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার আদালতের মাধ্যমে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY