1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রান্তিক পোল্ট্রি খামারিদের অধিকার ও ছয় দফা দাবি নিয়ে আলোচনা গোপালগঞ্জে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ চোরাই মালামাল, নগদ টাকা এবং ইয়াবাসহ ২ আসামি গ্রেফতার ​গোপালগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের জমি দখলের অভিযোগ: দুলাল বাগচির বিরুদ্ধে এজাহার দায়ের গোপালগঞ্জ চক্ষু হাসপাতালে সেবা নিয়েছেন ১৫ লক্ষাধিক রোগী গোপালগঞ্জের সাভানা পার্কে ১৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ এবং ৬ মাসের কারাদণ্ড গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ হরিদাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ার‌ম্যান হতে চান জামিল ১২ বছর পূর্তিতে ইমাদ পরিবহনের জমকালো অনুষ্ঠান ​জে কে পলিমারের পৃষ্ঠপোষকতায় বদলে যাচ্ছে গোপালগঞ্জের ক্রীড়াঙ্গন টুঙ্গিপাড়ায় বাশুড়িয়া সেনেরচর উচ্চ বিদ্যালয়ের ভবন বেহাল: আতঙ্কে শিক্ষার্থীরা, দ্রুত সংস্কারের দাবি

গোপালগঞ্জে জেলা বিএনপির সংবাদ সম্মেলন

  • Update Time : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ৪৩৫ জন সংবাদটি পড়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জে জেলা বিএনপির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । রবিবার (১২ জানুয়ারী) সকাল সাড়ে ১০ টায় জেলা বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় । সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকুজ্জামান ।
শরীফ রফিকুজ্জামান বলেন, “গত শুক্রবার রাতে বিএনপির দুই গ্রুপের মধ্যে কোনো সংঘর্ষ হয়নি । বরং পতিত সরকারের দোসররা বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। কারণ দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, পতিত সরকারের দোসরদের দলে স্থান দেওয়া যাবে না। তবে কেন্দ্রীয় বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক সৈয়দ জয়নুল আবেদিন মেজবাহ বিগত ১৬ বছর আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে সুযোগ সুবিধা নেওয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আহাজ্জাত মহসিন খিপুসহআওয়ামী লীগ দোসরদের দলে অনুপ্রবেশ করাচ্ছেন । এরাই তান্ডব চালিয়েছে ।”

 

গোপালগঞ্জে বিএনপিতে কোনো গ্রুপিং নেই বলেও তিনি দাবি করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ডা. কে এম বাবর, এ্যাড. এম ইমতেখার সেলিম, এ্যাড. তৌফিকুল ইসলাম তৌফিক, জিয়াউল কবির বিপ্লব, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, জেলা যুবদল সভাপতি রিয়াজ উদ্দিন লিপটন সহ জেলা বিএনপি ও অংগ সংগঠনের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনের পর দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা আইনজীবী কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY