1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রান্তিক পোল্ট্রি খামারিদের অধিকার ও ছয় দফা দাবি নিয়ে আলোচনা গোপালগঞ্জে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ চোরাই মালামাল, নগদ টাকা এবং ইয়াবাসহ ২ আসামি গ্রেফতার ​গোপালগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের জমি দখলের অভিযোগ: দুলাল বাগচির বিরুদ্ধে এজাহার দায়ের গোপালগঞ্জ চক্ষু হাসপাতালে সেবা নিয়েছেন ১৫ লক্ষাধিক রোগী গোপালগঞ্জের সাভানা পার্কে ১৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ এবং ৬ মাসের কারাদণ্ড গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ হরিদাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ার‌ম্যান হতে চান জামিল ১২ বছর পূর্তিতে ইমাদ পরিবহনের জমকালো অনুষ্ঠান ​জে কে পলিমারের পৃষ্ঠপোষকতায় বদলে যাচ্ছে গোপালগঞ্জের ক্রীড়াঙ্গন টুঙ্গিপাড়ায় বাশুড়িয়া সেনেরচর উচ্চ বিদ্যালয়ের ভবন বেহাল: আতঙ্কে শিক্ষার্থীরা, দ্রুত সংস্কারের দাবি

গোপালগঞ্জে এসিল্যান্ডের বিরুদ্ধে সেবা গ্রহীতার খারাপ আচারনের অভিযোগ

  • Update Time : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ৪৬৬ জন সংবাদটি পড়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জ ভূমি অফিসে মিস কেসের তারিখে দেরীতে আসায় সেবাগ্রহীতার সাথে গোপালগঞ্জ সদর এসিল্যান্ড বাবলী শবনম খারাপ আচারন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে মোঃ খায়রুজ্জামান রাজন এসিল্যান্ডের বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।
ভূক্তভোগী মোঃ খায়রুজ্জামান রাজন বলেন, বুধবার (৮ জানুয়ারী) আমার মিসকেসের তারিখ । বেলা তিনটায় ভূমি অফিসে গিয়ে জানতে পারি ম্যাডাম দুপুরের খাবার খাচ্ছেন। প্রায় এক ঘন্টা অপেক্ষার পর ম্যাডামের রুমে গিয়ে আমার মিস কেসের সমস্যার কথা বলি। প্রতি উত্তরে ম্যাডাম আমাকে ধমকের সুরে বলেন, এখন কয়টা বাজে এর আগে কোথায় ছিলেন। সুনানী শেষ। আমি বলি প্রায় এক ঘন্টা পূর্বে এসেছি। সে আমার কোন কথায় কর্নপাত না করে, একটি ধমক দিয়ে অফিস থেকে বের হয়ে যাচ্ছেন। আমি তখন ম্যাডামকে বলি আপনি কেন শুধু শুধু উত্তেজিত হচ্ছেন। তখন ম্যাডাম আরো উত্তেজিত হয়ে আমাকে বলে থাপ্পড় মেরে দাঁত ফেলে দিবো। আমি ম্যাডামের আচারনে খুবই কষ্ট পেয়ে জেলা প্রশাসক বরাবর অভিযোগ দায়ের করেছি।
আমার একটি মিস কেস নিয়ে এক বছরের অধিক সময় ভুগতেছি।
গোপালগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) বাবলী শবনম অভিযোগ অস্বীকার করে বলেন, দুপুর ১২ টা থেকে বেলা তিন টা পর্যন্ত মিসকেসের সুনানী হয়ে গেছে। মিসকেস একটি কোর্ট। কোর্ট শেষ হয়ে যাওয়ার পর আর সুনানীর সুযোগ থাকে না। উনি এসেছেন বিকাল ৪টায়। তখন আমি ডিসি অফিসের মিটিংএ রওনা দিয়েছি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY