1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় বিষয়ে গোপালগঞ্জে আলোচনা সভা টুঙ্গিপাড়ায় ১০০ বন্যার্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ গোপালগঞ্জে শ্বশুরবাড়ি থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার, স্ত্রী ও শ্বশুর পুলিশ হেফাজতে সোশ্যাল মিডিয়ায় সিকদার শহিদুল ইসলাম লেলিনের বিরুদ্ধে অপপ্রচার: তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধ মূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত  আইনজীবীকে হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন সংগঠনকে ঢেলে সাজিয়ে বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে: এস এম জিলানী কোটালীপাড়া উপজেলা যুবদলের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দুই মোটর সাইকেলের সংঘর্ষ, শ্যালক-দুলাভাইসহ প্রাণ গেলো তিনজনের নারী শিক্ষানবিশ আইনজীবীর ওপর হামলার অভিযোগ, বিচারকের অপসারণ দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ

গোপালগঞ্জে কোটন মিনার হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ-সম্মেলন

  • Update Time : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
  • ৯৭৪ জন সংবাদটি পড়েছেন।
dav

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের মোটরপার্টস-ব্যাবসায়ী মোঃ মিন্টু মিনা ওরফে কোটন (৪৫) হত্যার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তার মামাতো ভাই জেলা শ্রমিক লীগের যুগ্ম-আহবায়ক ও মোটর-শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ বুলবুল ইসলাম। বুধবার দুপুরে গোপালগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ-সম্মেলনে তিনি এ দাবি জানান।

সংবাদ-সম্মেলনে তিনি জানান, নিহত মোঃ মিন্টু মিনা ওরফে কোটন তারই ফুফাতো ভাই। তাদের মার্কেটেই কোটনের মোটর-পার্টসের দোকান। প্রতিদিনের ন্যায় গত শনিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে সে নিখোঁজ হয় এবং এরপর তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। পরদিন রবিবার (১৬ জানুয়ারি) সকালে সদর উপজেলার হরিদাসপুর ইউনিয়নের ফকিরকান্দি লেকপাড় ব্রীজের পাশে তার রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। ইতিমধ্যে গোপালগঞ্জ হাসপাতাল মর্গে তার ময়না-তদন্তও সম্পন্ন হয়েছে, থানায় মামলা দায়ের হয়েছে এবং পুলিশও তাদের মতো করে বিষয়টি তদন্ত করছে। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল হত্যাকান্ডটি ভিন্নখাতে প্রবাহিত করতে কোটন হত্যাকান্ডের সঙ্গে ২০১৬ সালে মোটর-শ্রমিক ইউনিয়ন নেতা সাইদুর রহমান বাসু হত্যা মামলার যোগসূত্র স্থাপনের অপচেষ্টা চালিয়েছে এবং বিভিন্ন গণমাধ্যমে ভুল তথ্য দিয়েছে। তিনি আরও বলেন, আগামী ২৪ জানুয়ারি বাসু হত্যা মামলার পরবর্তী নির্ধারিত তারিখে মামলার তদন্ত-কর্মকর্তার সাক্ষ্য দেয়ার দিন ধার্য্য রয়েছে। কোটন মিনা ওই মামলার একজন স্বাক্ষী হলেও ওইদিন তার কোন সাক্ষ্য দেয়ার কথা নয়। অথচ বিভিন্ন গণমাধ্যমে কোটন মিনার সাক্ষ্য দেয়ার কথা বলে বিভ্রান্তি ছড়ানো হয়েছে।

তাই সুযোগ-সন্ধানীরা যাতে আর সুযোগ নিতে না পারে এবং পুলিশ যাতে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত খুনীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে পারে, সে দাবিতেই তিনি এ সংবাদ-সম্মেলন করছেন বলে জানান।

সংবাদ-সম্মেলনে জেলা শ্রমিক লীগ ও মোটর-শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY