1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রান্তিক পোল্ট্রি খামারিদের অধিকার ও ছয় দফা দাবি নিয়ে আলোচনা গোপালগঞ্জে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ চোরাই মালামাল, নগদ টাকা এবং ইয়াবাসহ ২ আসামি গ্রেফতার ​গোপালগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের জমি দখলের অভিযোগ: দুলাল বাগচির বিরুদ্ধে এজাহার দায়ের গোপালগঞ্জ চক্ষু হাসপাতালে সেবা নিয়েছেন ১৫ লক্ষাধিক রোগী গোপালগঞ্জের সাভানা পার্কে ১৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ এবং ৬ মাসের কারাদণ্ড গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ হরিদাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ার‌ম্যান হতে চান জামিল ১২ বছর পূর্তিতে ইমাদ পরিবহনের জমকালো অনুষ্ঠান ​জে কে পলিমারের পৃষ্ঠপোষকতায় বদলে যাচ্ছে গোপালগঞ্জের ক্রীড়াঙ্গন টুঙ্গিপাড়ায় বাশুড়িয়া সেনেরচর উচ্চ বিদ্যালয়ের ভবন বেহাল: আতঙ্কে শিক্ষার্থীরা, দ্রুত সংস্কারের দাবি

গোপালগঞ্জে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • Update Time : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৯৫ জন সংবাদটি পড়েছেন।
মোঃ সেলিম রেজাঃ

কেন্দ্রীয় জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও  সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালগঞ্জ জেলা শাখা। আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) বাদ আসর শহরের মডেল মসজিদের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গোপালগঞ্জ  জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক রেজাউল করীমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাবেক আমির জামায়াত মনোনীত গোপালগঞ্জ ১ আসনের প্রার্থী বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুল হামীদ, গোপালগঞ্জ ২ আসনের প্রার্থী বিশিষ্ট আইনজীবী ও জেলা জামায়াতের সাবেক আমির এ্যাডভোকেট আজমল হোসেন সরদার।

জেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল ওয়াহাব এবং জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মাদ আল মাসুদ খান।পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন লঞ্চ ঘাট এলাকায় গিয়ে শেষ হয়। বিক্ষোভ সমাবেশে জেলা, উপজেলা ও পৌরসভা সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মি ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বিগত ফ্যাসিস্ট সরকার আমলে গ্রেপ্তার হওয়া আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY