1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রান্তিক পোল্ট্রি খামারিদের অধিকার ও ছয় দফা দাবি নিয়ে আলোচনা গোপালগঞ্জে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ চোরাই মালামাল, নগদ টাকা এবং ইয়াবাসহ ২ আসামি গ্রেফতার ​গোপালগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের জমি দখলের অভিযোগ: দুলাল বাগচির বিরুদ্ধে এজাহার দায়ের গোপালগঞ্জ চক্ষু হাসপাতালে সেবা নিয়েছেন ১৫ লক্ষাধিক রোগী গোপালগঞ্জের সাভানা পার্কে ১৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ এবং ৬ মাসের কারাদণ্ড গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ হরিদাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ার‌ম্যান হতে চান জামিল ১২ বছর পূর্তিতে ইমাদ পরিবহনের জমকালো অনুষ্ঠান ​জে কে পলিমারের পৃষ্ঠপোষকতায় বদলে যাচ্ছে গোপালগঞ্জের ক্রীড়াঙ্গন টুঙ্গিপাড়ায় বাশুড়িয়া সেনেরচর উচ্চ বিদ্যালয়ের ভবন বেহাল: আতঙ্কে শিক্ষার্থীরা, দ্রুত সংস্কারের দাবি

শুকতাইল ইউপিতে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

  • Update Time : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১
  • ৫০০ জন সংবাদটি পড়েছেন।

মোঃ সেলিম রেজাঃ

গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল ইউনিয়নে জমজমাট প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠেয় পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা। প্রার্থীদের প্রতিশ্রুতি আর প্রচার-প্রচারণায় মুখর হয়ে উঠেছে এলাকা। মানুষের মধ্যে বিরাজ করছে নির্বাচনী আমেজ। প্রতিটি ওয়ার্ড, অলিগলি, দোকানের সামনে, ফাঁকা জায়গায়, বাড়ির সম্মুখে ছেয়ে গেছে সাদা-কালো পোস্টার। সেই সঙ্গে চলছে প্রত্যেক প্রার্থীর ভোট প্রার্থনা ও নিয়মিত উঠান বৈঠক।

শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন ৬ জন প্রার্থী। এরা হলেন গোপালগঞ্জ জেলা পরিষদের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান শেখ মোহাম্মাদ আবিদ আলী (প্রতীক আনারস), সাবেক ছাত্রনেতা মোহাম্মাদ রানা মোল্লা (প্রতীক চশমা), স্বেচ্ছাসেবকলীগ গোপালগঞ্জ সদর উপজেলা শাখার যুগ্ম সাধারন সম্পাদক শেখ আব্দুল্লাহ রিপন (প্রতীক মটর সাইকেল), মোঃ সামসুল হক মোল্যা (প্রতীক টেলিফোন), শুকতাইল ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি এস এম এখলাচুর রহমান নান্নু (প্রতীক ঘোড়া), ইসলামী শ্রমিক আন্দোলনের গোপালগঞ্জ জেলা সভাপতি মাওঃ নুরুল ইসলাম (প্রতীক হাতপাখা)

উল্লেখ্য গোপালগঞ্জ ২ আসনের মাননীয় সাংসদ শেখ ফজলুল করিম সেলিম তার নির্বাচনী এলাকার সকল ইউনিয়নকে উম্মুক্ত ঘোষণা করেছেন। ফলে জেলার অন্য উপজেলার ইউনিয়ন গুলিতে নৌকা প্রতীক থাকলেও এখানে নির্বাচন হচ্ছে উম্মুক্ত।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY