1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রান্তিক পোল্ট্রি খামারিদের অধিকার ও ছয় দফা দাবি নিয়ে আলোচনা গোপালগঞ্জে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ চোরাই মালামাল, নগদ টাকা এবং ইয়াবাসহ ২ আসামি গ্রেফতার ​গোপালগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের জমি দখলের অভিযোগ: দুলাল বাগচির বিরুদ্ধে এজাহার দায়ের গোপালগঞ্জ চক্ষু হাসপাতালে সেবা নিয়েছেন ১৫ লক্ষাধিক রোগী গোপালগঞ্জের সাভানা পার্কে ১৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ এবং ৬ মাসের কারাদণ্ড গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ হরিদাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ার‌ম্যান হতে চান জামিল ১২ বছর পূর্তিতে ইমাদ পরিবহনের জমকালো অনুষ্ঠান ​জে কে পলিমারের পৃষ্ঠপোষকতায় বদলে যাচ্ছে গোপালগঞ্জের ক্রীড়াঙ্গন টুঙ্গিপাড়ায় বাশুড়িয়া সেনেরচর উচ্চ বিদ্যালয়ের ভবন বেহাল: আতঙ্কে শিক্ষার্থীরা, দ্রুত সংস্কারের দাবি

উরফি ইউনিয়নে চলছে শেষ মুহুর্তে প্রচারণা

  • Update Time : শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ৫৩৬ জন সংবাদটি পড়েছেন।

মোঃ সেলিম রেজা

গোপালগঞ্জ সদর উপজেলার উরফি ইউনিয়নে শেষ মুহুর্তে চলছে প্রচারণা। ইউনিয়ন জুড়ে পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে। অটো রিক্সা ও রিকশায় পোস্টার লাগিয়ে চলছে মাইকিং। পরিচিত গানের সুরে চাওয়া হচ্ছে ভোট। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।  প্রতীক বরাদ্দের  পর থেকে প্রার্থীদের প্রচারণায় মুখর ইউনিয়ন। ভোট চাইতে ভোটারদারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা। নিজের পরিচিতি ও নানা প্রতিশ্রুতি তুলে ধরে ভোটারদের কাছে বিতরণ করছেন লিফলেট। আগামী ৫ জানুয়ারি উরফি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উরফি ইউনিয়নে চেয়ারম্যান কে হবেন, কেমন কাজ করবেন, কাকে ভোট দেবে জনগণ এসবই এখন এলাকাবাসীর জল্পনা-কল্পনা।

এবারে উরফি ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন  ৬ জন প্রার্থী। এরা হলেন বর্তমান ইউপি চেয়ারম্যান গাজী ইকবাল হোসেন (প্রতীক আনারস), সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মহিদুল আলম মাহাত্তাব খান (প্রতীক ঘোড়া), সাবেক ইউপি চেয়ারম্যান মনির গাজী (প্রতীক চশমা ), নাইস গাজী (প্রতীক মটর সাইকেল ), এ্যাড. আরিফুজ্জামান মুন্সি মাহফুজ (প্রতীক অটোরিক্স্রা  ), খোকন খান (প্রতীক টেলিফোন)।

উল্লেখ্য গোপালগঞ্জ ২ আসনের মাননীয় সাংসদ শেখ ফজলুল করিম সেলিম তার নির্বাচনী এলাকার সকল ইউনিয়নকে উম্মুক্ত ঘোষণা করেছেন। ফলে জেলার অন্য উপজেলার ইউনিয়ন গুলিতে নৌকা প্রতীক থাকলেও এখানে নির্বাচন হচ্ছে উম্মুক্ত।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY