1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় বিষয়ে গোপালগঞ্জে আলোচনা সভা টুঙ্গিপাড়ায় ১০০ বন্যার্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ গোপালগঞ্জে শ্বশুরবাড়ি থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার, স্ত্রী ও শ্বশুর পুলিশ হেফাজতে সোশ্যাল মিডিয়ায় সিকদার শহিদুল ইসলাম লেলিনের বিরুদ্ধে অপপ্রচার: তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধ মূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত  আইনজীবীকে হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন সংগঠনকে ঢেলে সাজিয়ে বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে: এস এম জিলানী কোটালীপাড়া উপজেলা যুবদলের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দুই মোটর সাইকেলের সংঘর্ষ, শ্যালক-দুলাভাইসহ প্রাণ গেলো তিনজনের নারী শিক্ষানবিশ আইনজীবীর ওপর হামলার অভিযোগ, বিচারকের অপসারণ দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ

গোপালগঞ্জ পৌর নির্বাচন থেকে সরে দাড়ালেন মেয়র প্রার্থী এম বদরুল আলম বদর

  • Update Time : বুধবার, ২৫ মে, ২০২২
  • ৭১৪ জন সংবাদটি পড়েছেন।
Exif_JPEG_420

গোপালগঞ্জ প্রতিনিধি ঃ

গোপালগঞ্জ পৌর নির্বাচনে শেখ পরিববারের সদস্য শেখ রকিব হোসেনকে সমর্থন দিয়ে নির্বাচনি মাঠ থেকে সরে দাঁড়ালেন মেয়র প্রার্থী  জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এম বদরুল আলম বদর।

বুধবার (২৫ মে) বিকেল সাড়ে ৫টায় স্থানীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে এম বদরুল আলম বদর বলেন, ‘গোপালগঞ্জ পৌরসভা নির্বাচনে দলীয় হাই কমান্ডের সিদ্ধান্তে আমি আমার মনোনয়নপত্র প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহন করি। আমার কর্মী সমর্থকসহ সবার সঙ্গে আলোচনা করে আগামীকাল বৃহস্পতিবার সকালে মনোনয়নপত্র প্রত্যাহার করব। আমি এই মুহূর্ত থেকে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।’

তিনি আরও বলেন, ‘আমি যার কথায় মনোনয়নপত্র প্রত্যাহার করলাম, তার কথা অনুযায়ী আমার আরেকজন প্রার্থী শেখ পরিবারের সদস্য মেয়র প্রার্থী শেখ রকিব হোসেনকে আমার কর্মী সমর্থকদের নিয়ে পূর্ণ সমর্থন দিলাম। ভোটের দিন পর্যন্ত আমি তার সাথে থাকব। আমি আশা করি যারা আমাকে পছন্দ করেন, ভালবাসেন তারা আমাকে ভুল বুঝবেন না।’

এ সময় তার কর্মী সমর্থক ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, আগামী ১৫ জুন গোপালগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন দলীয় মনোনয়ন না দিয়ে গোপালগঞ্জ পৌর নির্বাচন উন্মুক্ত করা হয়। নির্বাচনে মেয়র পদে মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY