1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রান্তিক পোল্ট্রি খামারিদের অধিকার ও ছয় দফা দাবি নিয়ে আলোচনা গোপালগঞ্জে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ চোরাই মালামাল, নগদ টাকা এবং ইয়াবাসহ ২ আসামি গ্রেফতার ​গোপালগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের জমি দখলের অভিযোগ: দুলাল বাগচির বিরুদ্ধে এজাহার দায়ের গোপালগঞ্জ চক্ষু হাসপাতালে সেবা নিয়েছেন ১৫ লক্ষাধিক রোগী গোপালগঞ্জের সাভানা পার্কে ১৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ এবং ৬ মাসের কারাদণ্ড গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ হরিদাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ার‌ম্যান হতে চান জামিল ১২ বছর পূর্তিতে ইমাদ পরিবহনের জমকালো অনুষ্ঠান ​জে কে পলিমারের পৃষ্ঠপোষকতায় বদলে যাচ্ছে গোপালগঞ্জের ক্রীড়াঙ্গন টুঙ্গিপাড়ায় বাশুড়িয়া সেনেরচর উচ্চ বিদ্যালয়ের ভবন বেহাল: আতঙ্কে শিক্ষার্থীরা, দ্রুত সংস্কারের দাবি

গোপালগঞ্জ পৌর নির্বাচনে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

  • Update Time : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ৬৬৫ জন সংবাদটি পড়েছেন।

মোঃ সেলিম রেজা ঃ

আসন্ন গোপালগঞ্জ পৌরসভা নির্বাচনে ১ নং ওয়ার্ডে প্রার্থীদের সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন অপর প্রার্থী মোঃ শামীম খান শাহনেওয়াজ।

১ নং ওয়ার্ডের লতিফপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় (গাবতলা) কেন্দ্রটি ওয়ার্ডের বাইরে বলে দাবি করে  ৬ জন কাউন্সিলর  প্রার্থীর মধ্যে ৫ জন একত্রিত হয়ে কেন্দ্র পরিবর্তনের দাবিতে (৩০ মে ) সংবাদ সম্মেলন করেন। প্রতিবাদে অপর প্রার্থী মোঃ শামীম খান শাহনেওয়াজ কেন্দ্রটি ওয়ার্ডের ভিতর আছে বলে দাবি করে  পাল্টা সংবাদ সম্মেলন করেন।

আজ (৩১ মে ) মঙ্গলবার দুপুর ১২ টায় গোপালগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে কাউন্সিলর প্রার্থী মোঃ শামীম খান শাহনেওয়াজ বলেন ১ নং ওয়ার্ডে ২টি কেন্দ্রে মোট ভোটার  ৪৫৫১ জন। এর মধ্যে হরিদাসপুর পূর্বপাড়া (ফকিরকান্দি) কেন্দ্রে ভোটার ২৫৭১ জন। অপর কেন্দ্র লতিফপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় (গাবতলা ) কেন্দ্রে ভোটার ১৯৮০ জন। আমার প্রতিদ্বন্দী কাউন্সিলর প্রার্থীরা গাবতলা কেন্দ্রকে ওয়ার্ডের বাহিরে বলে যে সংবাদ সম্মেলন করেছে সেটা সঠিক নয়। বর্তমান কেন্দ্র থেকে তাদের দাবী অনুযায়ী কারারগাতী এলাকার দূরত্ব প্রায় ৪ কিলোমিটার। কেন্দ্র পরিবর্তন করলে ৪ কিলোমিটার দুরে গিয়ে এলাকাবাসীর পক্ষে ভোট দেওয়া অসম্ভব হয়ে পড়বে। জেলা নির্বাচন অফিস খোজ খবর নিয়ে সঠিক জায়গায় কেন্দ্র দিয়েছেন। তিনি আরো জানান ভোটারদের জিম্মি করে স্থানীয় এলাকার দাপট ও ভীতি প্রদর্শনের মাধ্যমে ভোটাধিকার কেড়ে নিয়ে নিজেদের ইচ্ছামত ভোট প্রদানের গভীর ষড়যন্ত্র বাস্তবায়নের লক্ষ্যেই কেন্দ্র নিয়ে অপপ্রচার চালাচ্ছে । আমরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রার্থীর বড় ভাই পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সালাউদ্দিন খান সহ বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY