1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় বিষয়ে গোপালগঞ্জে আলোচনা সভা টুঙ্গিপাড়ায় ১০০ বন্যার্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ গোপালগঞ্জে শ্বশুরবাড়ি থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার, স্ত্রী ও শ্বশুর পুলিশ হেফাজতে সোশ্যাল মিডিয়ায় সিকদার শহিদুল ইসলাম লেলিনের বিরুদ্ধে অপপ্রচার: তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধ মূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত  আইনজীবীকে হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন সংগঠনকে ঢেলে সাজিয়ে বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে: এস এম জিলানী কোটালীপাড়া উপজেলা যুবদলের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দুই মোটর সাইকেলের সংঘর্ষ, শ্যালক-দুলাভাইসহ প্রাণ গেলো তিনজনের নারী শিক্ষানবিশ আইনজীবীর ওপর হামলার অভিযোগ, বিচারকের অপসারণ দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ

গোপালগঞ্জে ৫০০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের উদ্বোধন এপ্রিলে

  • Update Time : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ৬৭৪ জন সংবাদটি পড়েছেন।

মোঃ সেলিম রেজা

এ পর্যন্ত ৪ দফায় মেয়াদ বৃদ্ধি করে আগামী এপ্রিল মাসে উদ্বোধন হতে যাচ্ছে গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ, মেডিকেল কলেজ হাসপাতাল ও নার্সিং কলেজ স্থাপন প্রকল্পের। প্রকল্পের তিনটি প্রতিষ্ঠানের মধ্যে মেডিকেল কলেজ ও মেডিকেল কলেজ হাসপাতালের নির্মানসহ অন্যান্য কাজ শেষ হয়েছে। তবে শেষ হয়নি নার্সিং কলেজের কাজ। মেডিকেল কলেজটি হস্তান্তর করা হলেও ৫০০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতাটির ৯৯.৭০ ভাগ ভৌত অগ্রগতি থাকা সত্যেও হস্তান্তর হয়নি। তবে প্রকল্পটি আগামী এপ্রিল মাসে আনুষ্ঠানিক উদ্বোধনের লক্ষ্য নিয়েই এগিয়ে যাচ্ছে প্রকল্প সংশ্লিষ্টরা।

শেখ সাহেরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ মনোয়ার হোসেন জানান, হাসপাতালে প্রয়োজনীয় মেসিনারি স্থাপন করা হলেও এখনও কোন অপারেটর নিয়োগ দেওয়া হয়নি। ডাক্তার, নার্স, ৩য় শ্রেনী, ৪র্থ শ্রেনী ও আউট সোর্সিং মিলে মোট ৫০৭টি পদ থাকলেও নিয়োগ দেওয়া হয়েছে মাত্র ৯ জনকে; ৪৯৮টি পদই শুন্য। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষকে লিখিত ভাবে জানিয়েছি। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন ও ওষুধ সরবরাহ হলেই হাসপাতালে কার্যক্রম শুরু করা সম্ভব হবে।

মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ মোঃ জাকির হোসেন জানান, ২০১১ সালে ৫২টি আসন নিয়ে শেখ সায়ের খাতুন মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম শুর হয়। বর্তমানে ৬৫ জন করে ৫টি ব্যাচে মোট ৩৬৫ জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। এছাড়া ১টি ব্যাচ গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনালের হাসপাতালে ইন্টার্ন বা শিক্ষানবিশ হিসেবে কাজ করছে। তবে শুরু থেকে কলেজের কার্যক্রম গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চললেও হস্তান্তর নিয়ে ২০২১ সালের মাঝামাঝি সময় থেকে নিজস্ব ক্যাম্পাসে কার্যক্রম শুরু করেছি।

গোপালগঞ্জ স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের (এইচইডি) নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার কে. এম হাসান উজ জামান জানিয়েছেন, ২০১২ সাল থেকে প্রকল্পের কার্যক্রম শুরু হয়। তবে, গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল সংলগ্ন প্রকল্পের জন্য নির্ধারিত ৩৬ একর জমির অধিগ্রহণ করতেই সময় লেগে যায় ৬ বছর। পরবর্তীতে প্রকল্পের মেয়াদ এ পর্যন্ত চার দফায় বাড়ানো হয়েছে। অপরদিকে ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীর মৃত্যু জনিত কারনে পুনরায় টেন্ডার আহবান করে নতুন ঠিকাদার নিয়োগের কারণে নার্সিং কলেজের নির্মান কাজে বিলম্ব হয়েছে।

প্রকল্প পরিচালক ডাঃ অসিত মল্লিক জানান, প্রকল্পের মোট ৫২টি ভবনের মধ্যে ৪৩ টি ভবনের কাজ সমাপ্ত হয়েছে এবং মেডিকেল কলেজটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের ভবনগুলি হস্তান্তর নিচ্ছেন না। মূল মেয়াদের মধ্যেই আগামী এপ্রিলে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধনের প্রত্যয় জানান প্রকল্প পরিচালক।

কাজের সর্বশেষ অগ্রগতি তুলে ধরে প্রকল্প পরিচালক জানান, প্রকল্পে মোট নির্মাণ ব্যয় ৬ শত ৩৩ কোটি ২২ লাখ ১৬ হাজার টাকা নির্ধারন করা হয়। প্রকল্পের আর্থিক অগ্রগতি ৯৩.০১ শতাংশ এবং গড় ভৌত অগ্রগতি ৯৮ শতাংশ। মেডিকেল কলেজের হস্তান্তর হয়েছে ২০২১ সালে। তাদের সকল কার্যক্রম সেখানেই চলছে। ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ভবনের অগ্রগতি ৯৯.৭০ ভাগ। হাসপাতালের পরিচালক তার জন্য নির্ধারিত কক্ষে বসেই অফিস করছেন। নার্সিং কলেজের অগ্রগতি ৬৮ ভাগ। প্রকল্পের যেটুকু কাজ বাকি আছে নির্ধারিত সময়ের মধ্যেই তা শেষ হবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY