1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন অনৈতিক কর্মকাণ্ড নিয়ে আলোচনায় গোপালগঞ্জের ‘পিঠা গার্ডেন’ কোটালীপাড়ায় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন কোটালীপাড়ায় ৫ কিমি খাল খননের উদ্বোধন কোটালীপাড়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ গোপালগঞ্জে সাংবাদিকের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা গোপালগঞ্জ আইনজীবী সমিতির মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করে সংবাদ সম্মেলন কোটালীপাড়ায় ওলামা মাশায়েখদের সম্মানে জামায়াতের ইফতার সাংবাদিকদের সম্মানে গোপালগঞ্জে জামায়াতের ইফতার মাহফিল এমপি জিলানীর সঙ্গে কোটালীপাড়া সাংবাদিক ফোরামের মতবিনিময়

গোপালগঞ্জ দূর্গাপুর ইউনিয়নে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা

  • Update Time : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬০২ জন সংবাদটি পড়েছেন।

মোঃ সেলিম রেজা ঃ

সময় ঘনিয়ে আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের  সর্বত্র সরগরম হয়ে উঠেছে। চায়ের দোকান, হাট- বাজার, রাস্তার মোড় সহ সর্বত্র একটাই আলোচনা তা হলো ইউনিয়ন পরিষদ নির্বাচন। কে পাবে দলীয় প্রতীক, আবার কে হবে চেয়ারম্যান  এ নিয়ে সাধারন ভোটারদের মধ্যে চলছে চুলচেরা বিশ্লেষণ।

ইতিমধ্যে সম্ভাব্য প্রার্থীদের অনেকেই ভোটারদের সঙ্গে কুশল বিনিময়, উঠান বৈঠক ও সভা সমাবেশে অংশ নিচ্ছেন।

বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে নির্বাচনী উপস্থিতির জানান দিচ্ছেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভোটারদের কাছে নিজেদের তুলে ধরার চেষ্টা করছেন সম্ভাব্য প্রার্থীরা। দলীয় মনোনয়ন পেতে জেলা উপজেলা থেকে শুরু করে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে লবিংও শুরু করেছেন তারা।

উল্লেখ্য ২০২১ সালে ৬টি  ইউনিয়ন গোবরা, বোড়াশী, লতিফপুর, হরিদাসপুর, দূর্গাপুর ও রঘুনাথপুরের বেশ কিছু এলাকা অন্তর্ভুক্ত করে পৌরসভার আয়তন বাড়ানো হয়। ফলে সিমানা জটিলতার কারনে ৬ টি ইউনিয়নের নির্বাচন পিছিয়ে যায়। সুযোগ এসেছে নির্বাচনের। নির্বাচন নিয়ে সাধারন মানুষ থেকে শুরু করে সকল রাজনৈতিক নেতাদের মনে আশার সঞ্চার হয়েছে। চেয়ারম্যান প্রার্থীরা নিজ নিজ এলাকায় নতুন আঙ্গীকে লবিংয়ের পাশা পাশি কাজ করে চলছেন মাঠে।

দূর্গাপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান  প্রার্থীরা হলেন বর্তমান ইউপি চেয়ারম্যান নাজিব আহমেদ, সাবেক ইউপি চেয়ারম্যান আকবর হোসেন (আকু) ফরাজী, সমাজ সেবক শেখ মিরাজুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি ফায়েকুজ্জামান সিকদার, বর্তমান ইউপি সদস্য প্রদিপ সরকার, জেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক শেখ মফিফুর রহমান টুটুল।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY