1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রান্তিক পোল্ট্রি খামারিদের অধিকার ও ছয় দফা দাবি নিয়ে আলোচনা গোপালগঞ্জে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ চোরাই মালামাল, নগদ টাকা এবং ইয়াবাসহ ২ আসামি গ্রেফতার ​গোপালগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের জমি দখলের অভিযোগ: দুলাল বাগচির বিরুদ্ধে এজাহার দায়ের গোপালগঞ্জ চক্ষু হাসপাতালে সেবা নিয়েছেন ১৫ লক্ষাধিক রোগী গোপালগঞ্জের সাভানা পার্কে ১৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ এবং ৬ মাসের কারাদণ্ড গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ হরিদাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ার‌ম্যান হতে চান জামিল ১২ বছর পূর্তিতে ইমাদ পরিবহনের জমকালো অনুষ্ঠান ​জে কে পলিমারের পৃষ্ঠপোষকতায় বদলে যাচ্ছে গোপালগঞ্জের ক্রীড়াঙ্গন টুঙ্গিপাড়ায় বাশুড়িয়া সেনেরচর উচ্চ বিদ্যালয়ের ভবন বেহাল: আতঙ্কে শিক্ষার্থীরা, দ্রুত সংস্কারের দাবি

গোপালগঞ্জে ক্রিকেট ম্যাচ চলাকালে বজ্রপাতে ক্রিকেটারের মৃত্যু

  • Update Time : বুধবার, ৩১ মে, ২০২৩
  • ১৩৪৯ জন সংবাদটি পড়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি ঃ

গোপালগঞ্জে বজ্রপাতে তানজিম আহমেদ (১৯)নামে এক ক্রিকেটারের অকাল মৃত্যু হয়েছে।

বুধবার (৩১ মে) দুপুরে গোপালগঞ্জের শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ চলাকালে এ ঘটনা ঘটে।

নিহত তামজিদ আহমেদ  টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার আলোয়া ইউনিয়নের নিকালকদিম গ্রামের ইমাম আলীর ছেলে ও ধানমন্ডি ফ্রেন্ডস ক্রিকেট একাডেমীর খেলোয়াড় ছিলেন।

ধানমন্ডি ফ্রেন্ডস ক্রিকেট একাডেমীর সহকারী কোচ রাশেদুল ইসলাম জানান, বুধবার শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে গোপালগঞ্জ আবাহনী ক্রিকেট একাডেমীর সঙ্গে ফ্রেন্ডস স্পোর্টস একাডেমী ঢাকার খেলা চলছিল। দুপুরে গুড়ি গুড়ি বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ডিপ স্কোয়ার লেগে ফিল্ডিং করা তামজিদ আহমেদ গুরুতর আহত হন। পরে অন্য খেলোয়াড়েরা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ বলেন, ‘খবর পেয়ে হাসপাতালে গিয়েছিলাম। নিহতের পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।’

জেলা প্রশাসক কাজী মাহাবুবুল আলম বলেন, ‘নিহতের পরিবার চাইলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY