1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় বিষয়ে গোপালগঞ্জে আলোচনা সভা টুঙ্গিপাড়ায় ১০০ বন্যার্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ গোপালগঞ্জে শ্বশুরবাড়ি থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার, স্ত্রী ও শ্বশুর পুলিশ হেফাজতে সোশ্যাল মিডিয়ায় সিকদার শহিদুল ইসলাম লেলিনের বিরুদ্ধে অপপ্রচার: তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধ মূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত  আইনজীবীকে হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন সংগঠনকে ঢেলে সাজিয়ে বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে: এস এম জিলানী কোটালীপাড়া উপজেলা যুবদলের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দুই মোটর সাইকেলের সংঘর্ষ, শ্যালক-দুলাভাইসহ প্রাণ গেলো তিনজনের নারী শিক্ষানবিশ আইনজীবীর ওপর হামলার অভিযোগ, বিচারকের অপসারণ দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ

টুঙ্গিপাড়ায় দুই পক্ষের সংঘর্ষে পুলিশের সাব-ইন্সপেক্টরসহ আহত অর্ধশতাধিক

  • Update Time : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ৬৪৬ জন সংবাদটি পড়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জমিজমা বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে পুলিশের উপ-পরিদর্শকসহ (এসআই) অর্ধশতাধিক আহত হয়েছেন।

শনিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের চর পাকুরতিয়া গ্রামে এ সংঘর্ষ হয়। এতে গুরুতর আহতদের টুঙ্গিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স, গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খায়রুল আলম বলেন, একটি জমি নিয়ে বেশ কিছুদিন ধরে গ্রামের শরীফ মীর ও বাদশা ফকিরের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে দু’পক্ষ টুঙ্গিপাড়া ভূমি অফিসে অভিযোগ দিলে সার্ভেয়ার তদন্তে আসেন। এ সময় ডুমুরিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলী আহম্মদ তার ভগ্নিপতি শরীফ মীরের পক্ষে কথা বললে এ নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।

এক পর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। প্রায় দু’ঘণ্টা ধরে চলা সংঘর্ষে টুঙ্গিপাড়া থানার এসআই শরীফুল ইসলাসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। এর মধ্যে গুরুতর আহত ৩০ জনকে টুঙ্গিপাড়া স্বাস্থ্য কমেপ্লেক্স, ২০ জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

‌‌অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখন পর্যন্ত থানায় কোনো পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY