1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রান্তিক পোল্ট্রি খামারিদের অধিকার ও ছয় দফা দাবি নিয়ে আলোচনা গোপালগঞ্জে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ চোরাই মালামাল, নগদ টাকা এবং ইয়াবাসহ ২ আসামি গ্রেফতার ​গোপালগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের জমি দখলের অভিযোগ: দুলাল বাগচির বিরুদ্ধে এজাহার দায়ের গোপালগঞ্জ চক্ষু হাসপাতালে সেবা নিয়েছেন ১৫ লক্ষাধিক রোগী গোপালগঞ্জের সাভানা পার্কে ১৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ এবং ৬ মাসের কারাদণ্ড গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ হরিদাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ার‌ম্যান হতে চান জামিল ১২ বছর পূর্তিতে ইমাদ পরিবহনের জমকালো অনুষ্ঠান ​জে কে পলিমারের পৃষ্ঠপোষকতায় বদলে যাচ্ছে গোপালগঞ্জের ক্রীড়াঙ্গন টুঙ্গিপাড়ায় বাশুড়িয়া সেনেরচর উচ্চ বিদ্যালয়ের ভবন বেহাল: আতঙ্কে শিক্ষার্থীরা, দ্রুত সংস্কারের দাবি

স্বদেশ প্রত্যাবর্তন দিবসে গোপালগঞ্জে বঙ্গবন্ধুর সমাধিতে কেন্দ্রীয় আওয়ামী লীগের শ্রদ্ধা

  • Update Time : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ৬৭৮ জন সংবাদটি পড়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ফুলে ফুলে ছেয়ে গেছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তাঁর সমাধি সৌধ বেদি। দিনটি উপলক্ষে সোমবার বেলা ১১টায় কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা জানানো হয়। বাংলাদেশ আওয়ামী লীগ প্রেডিয়ামের অন্যতম সদস্য মুহাম্মদ ফারুক খানের নেতৃত্বে সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত করেন তারা। এসময় সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া,  জাতীয় সংসদের হুইফ আবু সাইদ আল মাহমুদ স্বপন, আবুল হাসনাত আব্দুল্লাহ এমপি সহ গোপালগঞ্জ জেলা এবং টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষে প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, গোপালগঞ্জ জেলা প্রশাসন, গোপালগঞ্জ জেলা পুলিশ, টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ, বরিশাল জেলা আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী যুব লীগ, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ, ছাত্র লীগ গোপালগঞ্জ জেলা শাখা, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ, টুঙ্গিপাড়া সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ, ৭১ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি, টুঙ্গিপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ আওয়ামী লীগ সাংস্কৃতিক ফোরাম, বিআইডব্লিউটিএ, মুকসুদপুর উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যানগণসহ সাধারণ মানুষ সেখানে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

পরে প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জেলা পরিষদ হল রুমে টুঙ্গিপাড়ার অসহায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেন। এছাড়াও টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শেখ রাসেল দুস্থঃ শিশু প্রশিক্ষণ ও পুর্ণবাসন কেন্দ্রের নিবাসীদের হাতে শীতের পোষাক এবং কম্বল তুলে দেন বাগেরহাট- ২ আসনের এমপি শেখ সারহান নাসের তন্ময়।

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY