1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রান্তিক পোল্ট্রি খামারিদের অধিকার ও ছয় দফা দাবি নিয়ে আলোচনা গোপালগঞ্জে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ চোরাই মালামাল, নগদ টাকা এবং ইয়াবাসহ ২ আসামি গ্রেফতার ​গোপালগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের জমি দখলের অভিযোগ: দুলাল বাগচির বিরুদ্ধে এজাহার দায়ের গোপালগঞ্জ চক্ষু হাসপাতালে সেবা নিয়েছেন ১৫ লক্ষাধিক রোগী গোপালগঞ্জের সাভানা পার্কে ১৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ এবং ৬ মাসের কারাদণ্ড গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ হরিদাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ার‌ম্যান হতে চান জামিল ১২ বছর পূর্তিতে ইমাদ পরিবহনের জমকালো অনুষ্ঠান ​জে কে পলিমারের পৃষ্ঠপোষকতায় বদলে যাচ্ছে গোপালগঞ্জের ক্রীড়াঙ্গন টুঙ্গিপাড়ায় বাশুড়িয়া সেনেরচর উচ্চ বিদ্যালয়ের ভবন বেহাল: আতঙ্কে শিক্ষার্থীরা, দ্রুত সংস্কারের দাবি

গোপালগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন

  • Update Time : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১৩৭ জন সংবাদটি পড়েছেন।

গোপালগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

মো: সোহাগ সিকদার:

আন্তর্জাতিক নার্স দিবস ২০২৬ উপলক্ষে আজ মঙ্গলবার (১২ মে) সকাল ৮টা ৩০ মিনিটে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আলোচনা সভা, সম্মাননা প্রদান ও বিভিন্ন সেবামূলক কর্মসূচির আয়োজন করা হয়। দিনব্যাপী আয়োজনে হাসপাতালজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ বিচিত্র কুমার বিশ্বাস। সভাপতিত্ব করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ জীবিতেশ চন্দ্র বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ আহমেদুল কবির। বক্তব্য দেন ডাঃ দিবাকর বিশ্বাস।

এ সময় আরও উপস্থিত ছিলেন হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ইব্রাহিম মোল্লা, আবু সাইদ, মোঃ ফারুক মিয়া সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাস্থ্যসেবা খাতের অন্যতম চালিকাশক্তি হচ্ছেন নার্সরা। তাঁদের নিরলস পরিশ্রম, ধৈর্য, মানবিকতা ও আত্মত্যাগ ছাড়া চিকিৎসাসেবা পূর্ণতা পেতে পারে না। একজন নার্স শুধু চিকিৎসা ব্যবস্থার অংশ নন, তিনি রোগীর মানসিক সাহস ও মানবিক সহায়তার অন্যতম ভরসাস্থল।

অনুষ্ঠানে নার্স রীনা মিস্ত্রী, রহিমা খানম, সুলেখা রানী, মধু কানক লতা সরকার, ফাতেমা সামা দি ও রমা কালীসহ অনেকে অংশ নেন। এ সময় তরুণ নার্সদের জন্য বিশেষ প্রশিক্ষণ সেশন, অভিজ্ঞতা বিনিময় এবং সেরা সেবাদানকারী নার্সদের সম্মাননা প্রদান করা হয়।

বক্তারা আরও বলেন, আন্তর্জাতিক নার্স দিবস কেবল একটি আনুষ্ঠানিকতা নয়; এটি সেবার মহান আদর্শকে নতুন করে স্মরণ করার একটি উপলক্ষ। মানবিক মূল্যবোধ ও পেশাগত নিষ্ঠা দিয়ে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের নার্সরা প্রতিদিনই মানুষের পাশে থাকার অঙ্গীকার বাস্তবায়ন করে চলেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY