1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় বিষয়ে গোপালগঞ্জে আলোচনা সভা টুঙ্গিপাড়ায় ১০০ বন্যার্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ গোপালগঞ্জে শ্বশুরবাড়ি থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার, স্ত্রী ও শ্বশুর পুলিশ হেফাজতে সোশ্যাল মিডিয়ায় সিকদার শহিদুল ইসলাম লেলিনের বিরুদ্ধে অপপ্রচার: তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধ মূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত  আইনজীবীকে হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন সংগঠনকে ঢেলে সাজিয়ে বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে: এস এম জিলানী কোটালীপাড়া উপজেলা যুবদলের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দুই মোটর সাইকেলের সংঘর্ষ, শ্যালক-দুলাভাইসহ প্রাণ গেলো তিনজনের নারী শিক্ষানবিশ আইনজীবীর ওপর হামলার অভিযোগ, বিচারকের অপসারণ দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ

মুকসুদপুরে মাদক বিরোধী সমাবেশ ও র‌্যালী

  • Update Time : রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
  • ৫৪৮ জন সংবাদটি পড়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি ঃ
“নেশা মুক্ত সমাজ চাই, সুস্থ জীবন গড়তে চাই, মাদক ব্যবসা করে যারা, জনগনের শত্রু তারা” এই স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ জানুয়ারী) সকালে ক্রিয়েটিভ সোসাইটি বাংলাদেশ, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সোসাইটি, মুভমেন্ট ফর এনলাইনমেন্ট টিভি চ্যানেলের আয়োজনে, মুকসুদপুর উপজেলা প্রশাসনের তত্বাবধানে বাটিকামারি স্কুল এন্ড কলেজ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের পূর্বে একটি র‌্যালী বের হয়ে বাটিকামারী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে আলোচনা সভায় মিলিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার এসএম ইমাম রাজী টুলু। ক্রিয়েটিভ সোসাইটি বাংলাদেশের সভাপতি কহলদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসমা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার সাইদুর রহমান, মুকসুদপুর কলেজের সাবেক অধ্যক্ষ তৌহিদুল হক বকুল, সাহিত্যিক নাট্যকার আবুল কালাম আজাদ, সাবেক প্রধান শিক্ষক আব্দুল আজিজ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন কালকেনি সৈয়দ আবুল হোসেন কলেজের প্রভাষক মিজানুর রহমান।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY